হাদিস · সহিহ বুখারী
"আল্লাহ ও রাসূল ইনসাফ না করলে কে করবে?"
لَمَّا كَانَ يَوْمُ حُنَيْنٍ آثَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم أُنَاسًا فِي الْقِسْمَةِ، فَأَعْطَى الأَقْرَعَ بْنَ حَابِسٍ مِائَةً مِنَ الإِبِلِ، وَأَعْطَى عُيَيْنَةَ مِثْلَ ذَلِكَ، وَأَعْطَى أُنَاسًا مِنْ أَشْرَافِ الْعَرَبِ، فَآثَرَهُمْ يَوْمَئِذٍ فِي الْقِسْمَةِ. قَالَ رَجُلٌ وَاللَّهِ إِنَّ هَذِهِ الْقِسْمَةَ مَا عُدِلَ فِيهَا، وَمَا أُرِيدَ بِهَا وَجْهُ اللَّهِ. فَقُلْتُ وَاللَّهِ لأُخْبِرَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم. فَأَتَيْتُهُ فَأَخْبَرْتُهُ فَقَالَ " فَمَنْ يَعْدِلُ إِذَا لَمْ يَعْدِلِ اللَّهُ وَرَسُولُهُ رَحِمَ اللَّهُ مُوسَى قَدْ أُوذِيَ بِأَكْثَرَ مِنْ هَذَا فَصَبَرَ
হুনাইনের দিন নবীজি (ﷺ) বণ্টনে কিছু লোককে বেশি দিলেন: আকরা ইবনু হাবিসকে একশো উট, উয়াইনাকেও তত, আর আরবের কিছু নেতাকে। এক লোক বলল: আল্লাহর কসম, এই বণ্টনে ইনসাফ হয়নি, এতে আল্লাহর সন্তুষ্টিও চাওয়া হয়নি। আমি বললাম: আল্লাহর কসম, আমি নবীজিকে (ﷺ) জানাব। আমি জানালে তিনি বললেন: আল্লাহ ও তাঁর রাসূল যদি ইনসাফ না করেন, তাহলে কে করবে? আল্লাহ মূসার উপর রহম করুন, তাঁকে এর চেয়েও বেশি কষ্ট দেওয়া হয়েছিল, তিনি ধৈর্য ধরেছিলেন।
সূত্র ও মান
গ্রন্থ: সহিহ বুখারী · সংকলক: ইমাম বুখারী
| মুহাদ্দিস | মান |
|---|---|
| ইমাম বুখারী | সহিহ (সহিহ গ্রন্থে সংকলিত) |
এই হাদিস যেসব পাতায় এসেছে
আরবি পাঠ মূল গ্রন্থ থেকে হুবহু; বাংলা অনুবাদ Deenpedia-র নিজস্ব, সহজ ভাষায়।