আল-কুরআন
কুরআন পড়া শিখুন
একদম শুরু থেকে: আরবি হরফ চেনা, হরকত, তারপর শব্দ আর আয়াত। ৮টি ছোট পাঠ, প্রতিটিতে উদাহরণ আর অনুশীলন। বড় বয়সে শুরু করলেও দেরি নয়; আটকে আটকে যে পড়ে, তার জন্য দুটি সওয়াব (সহিহ মুসলিম ৭৯৮)।
বাংলা উচ্চারণ শুধু কাছাকাছি ধারণা দেয়। শুদ্ধ উচ্চারণ শিখুন শিক্ষকের কাছে শুনে (সহিহ বুখারী ৪৯৯৯)।
৮টি পাঠ
- ১আরবি হরফ চেনাا ب ت ثআরবির ২৯টি হরফ: নাম, আকৃতি, নুকতার পার্থক্য আর যেসব হরফ বাংলায় নেই সেগুলোর উচ্চারণের জায়গা।
- ২হরকত: যবর, যের, পেশبَ بِ بُআরবি হরফের ওপর-নিচের ছোট চিহ্ন হরকত: যবর (আ), যের (ই), পেশ (উ)।
- ৩তানবীনبً بٍ بٌতানবীন মানে দুই যবর, দুই যের বা দুই পেশ: শেষে একটা "ন" যোগ হয় (আন, ইন, উন)।
- ৪সাকিন বা জযমأَبْ مِنْজযম চিহ্ন থাকলে হরফে কোনো হরকত নেই; হরফটা আগের হরফের সাথে মিলিয়ে পড়তে হয়।
- ৫তাশদীদرَبَّতাশদীদ চিহ্ন থাকলে হরফটা দুইবার পড়া হয়: প্রথমবার সাকিন, তারপর হরকতে।
- ৬মাদ্দ: টেনে পড়াبَا بِي بُوকোথায় টেনে পড়বেন: যবরের পরে আলিফ, যেরের পরে ইয়া, পেশের পরে ওয়াও; খাড়া যবর; আর মাদ্দ চিহ্ন।
- ৭শব্দ, আয়াত ও থামার চিহ্নبِسْمِ اللَّهِপুরো শব্দ ও আয়াত পড়া: আল-এর লাম কখন পড়বেন (শামসি ও কামারি হরফ), আয়াতের শেষে কীভাবে থামবেন, আর মুসহাফের থামার চিহ্নগুলোর মানে।
- ৮তাজবীদের মূল নিয়মقُلْ هُوَসুন্দর ও শুদ্ধ তিলাওয়াতের মূল নিয়ম: ক্বলক্বলা, গুন্নাহ, নূন সাকিন ও তানবীনের চার নিয়ম (ইযহার, ইদগাম, ইকলাব, ইখফা) আর মীম সাকিনের নিয়ম।
কীভাবে শিখবেন
- প্রতিদিন ১৫ থেকে ২০ মিনিট, একই সময়ে। লম্বা এক দিনের চেয়ে ছোট প্রতিদিন ভালো।
- একটা পাঠ পুরো পাকা না হলে পরেরটায় যাবেন না।
- সম্ভব হলে মসজিদের ইমাম বা জানা কারো কাছে সপ্তাহে একবার শুনিয়ে শুদ্ধ করে নিন।
- পাঠ ৪ শেষ হলেই সূরা আল-ফাতিহা আর ছোট সূরাগুলো মুসহাফ দেখে পড়া শুরু করুন।
কেন শিখবেন
خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ
তোমাদের মধ্যে সেরা সে, যে কুরআন শেখে এবং অন্যকে শেখায়।
مَنْ قَرَأَ حَرْفًا مِنْ كِتَابِ اللَّهِ فَلَهُ بِهِ حَسَنَةٌ وَالْحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا لاَ أَقُولُ الم حَرْفٌ وَلَكِنْ أَلِفٌ حَرْفٌ وَلاَمٌ حَرْفٌ وَمِيمٌ حَرْفٌ
যে আল্লাহর কিতাবের একটি হরফ পড়ে, তার জন্য একটি নেকি, আর একটি নেকি দশ গুণ। আমি বলি না "আলিফ-লাম-মীম" একটি হরফ; বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মীম একটি হরফ।
وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ
আর অবশ্যই আমরা কুরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য, এতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি?
শিক্ষকের কাছে শুনে শিখুন
বই আর অ্যাপ সাহায্য করে, কিন্তু শুদ্ধ উচ্চারণ আসে শুনে শুনে। নবীজি (ﷺ) দক্ষ সাহাবিদের কাছ থেকে কুরআন শিখতে বলেছেন।
خُذُوا الْقُرْآنَ مِنْ أَرْبَعَةٍ مِنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ وَسَالِمٍ وَمُعَاذٍ وَأُبَىِّ بْنِ كَعْبٍ
চারজনের কাছ থেকে কুরআন শেখো: আবদুল্লাহ ইবনু মাসউদ, সালিম, মুআয ও উবাই ইবনু কা'ব।