কুরআন পড়া শিখুন · পাঠ ৪ / ৮মাঝারি
সাকিন বা জযম
হরফের ওপরে ছোট গোল চিহ্ন (ْ) থাকলে তাকে জযম বলে, আর হরফটাকে বলে সাকিন। সাকিন হরফ একা পড়া যায় না; আগের হরকতওয়ালা হরফের সাথে মিলিয়ে পড়তে হয়।
أَبْ مِنْ
উদাহরণ
কীভাবে মিলাবেন
أَ (আ) + بْ (ব্) = أَبْ "আব"। একইভাবে مِنْ "মিন", قُلْ "ক্বুল"।
একটু ধাক্কা দেওয়া পাঁচ হরফ
পাঁচটি হরফ সাকিন হলে একটু প্রতিধ্বনি বা ধাক্কা দিয়ে পড়া হয়: ق ط ب ج د। একে ক্বলক্বলা বলে; পাঠ ৮-এ বিস্তারিত।
কুরআন সহজ করা হয়েছে
وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ
আর অবশ্যই আমরা কুরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য, এতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি?
আজকের অনুশীলন: সূরা আল-ফাতিহায় যত জযম আছে, আঙুল রেখে খুঁজে বের করুন আর প্রতিটি শব্দ মিলিয়ে পড়ুন।
বাংলা অক্ষরে আরবির সব আওয়াজ পুরোপুরি ধরা যায় না; উচ্চারণ এখানে শুধু কাছাকাছি ধারণা। প্রতিটি সূরার পাতায় ▶ বোতামে তিলাওয়াত শুনে মিলিয়ে নিন।