হাদিস · সহিহ বুখারী
মুসআবের (রা.) ছোট্ট কাফন
هَاجَرْنَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم نَلْتَمِسُ وَجْهَ اللَّهِ، فَوَقَعَ أَجْرُنَا عَلَى اللَّهِ، فَمِنَّا مَنْ مَاتَ لَمْ يَأْكُلْ مِنْ أَجْرِهِ شَيْئًا مِنْهُمْ مُصْعَبُ بْنُ عُمَيْرٍ، وَمِنَّا مَنْ أَيْنَعَتْ لَهُ ثَمَرَتُهُ فَهُوَ يَهْدِبُهَا. قُتِلَ يَوْمَ أُحُدٍ، فَلَمْ نَجِدْ مَا نُكَفِّنُهُ إِلاَّ بُرْدَةً إِذَا غَطَّيْنَا بِهَا رَأْسَهُ خَرَجَتْ رِجْلاَهُ، وَإِذَا غَطَّيْنَا رِجْلَيْهِ خَرَجَ رَأْسُهُ، فَأَمَرَنَا النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ نُغَطِّيَ رَأْسَهُ، وَأَنْ نَجْعَلَ عَلَى رِجْلَيْهِ مِنَ الإِذْخِرِ
আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য নবীজির (ﷺ) সাথে হিজরত করেছিলাম, আমাদের প্রতিদান আল্লাহর কাছে। আমাদের কেউ কেউ দুনিয়ায় সেই প্রতিদানের কিছুই না খেয়ে চলে গেছেন, তাঁদের একজন মুসআব ইবনু উমাইর (রা.)। আবার কারও ফল পেকেছে, সে তা তুলে নিচ্ছে। মুসআব উহুদের দিন শহীদ হলেন। তাঁকে কাফন দেওয়ার জন্য একটি চাদর ছাড়া কিছু পেলাম না; মাথা ঢাকলে পা বেরিয়ে যায়, পা ঢাকলে মাথা। নবীজি (ﷺ) বললেন, মাথা ঢেকে দাও, আর পায়ের উপর ইযখির ঘাস রেখে দাও।
সূত্র ও মান
গ্রন্থ: সহিহ বুখারী · সংকলক: ইমাম বুখারী
| মুহাদ্দিস | মান |
|---|---|
| ইমাম বুখারী | সহিহ (সহিহ গ্রন্থে সংকলিত) |
এই হাদিস যেসব পাতায় এসেছে
আরবি পাঠ মূল গ্রন্থ থেকে হুবহু; বাংলা অনুবাদ Deenpedia-র নিজস্ব, সহজ ভাষায়।