হাদিস · সহিহ বুখারী
সিজদারত নবীজির (ﷺ) পিঠে উটের নাড়িভুঁড়ি
كَانَ يُصَلِّي عِنْدَ الْبَيْتِ، وَأَبُو جَهْلٍ وَأَصْحَابٌ لَهُ جُلُوسٌ، إِذْ قَالَ بَعْضُهُمْ لِبَعْضٍ أَيُّكُمْ يَجِيءُ بِسَلَى جَزُورِ بَنِي فُلاَنٍ فَيَضَعُهُ عَلَى ظَهْرِ مُحَمَّدٍ إِذَا سَجَدَ فَانْبَعَثَ أَشْقَى الْقَوْمِ فَجَاءَ بِهِ، فَنَظَرَ حَتَّى إِذَا سَجَدَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَضَعَهُ عَلَى ظَهْرِهِ بَيْنَ كَتِفَيْهِ وَأَنَا أَنْظُرُ، لاَ أُغَيِّرُ شَيْئًا، لَوْ كَانَ لِي مَنْعَةٌ. قَالَ فَجَعَلُوا يَضْحَكُونَ وَيُحِيلُ بَعْضُهُمْ عَلَى بَعْضٍ، وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم سَاجِدٌ لاَ يَرْفَعُ رَأْسَهُ، حَتَّى جَاءَتْهُ فَاطِمَةُ، فَطَرَحَتْ عَنْ ظَهْرِهِ، فَرَفَعَ رَأْسَهُ ثُمَّ قَالَ " اللَّهُمَّ عَلَيْكَ بِقُرَيْشٍ
(মূল হাদিসের প্রাসঙ্গিক অংশ)
নবীজি (ﷺ) কাবার কাছে নামাজ পড়ছিলেন, আবু জাহল আর তার সঙ্গীরা বসে ছিল। একজন আরেকজনকে বলল: অমুক গোত্রের জবাই করা উটের নাড়িভুঁড়ি এনে কে মুহাম্মাদ সিজদায় গেলে তার পিঠে রেখে দেবে? তাদের সবচেয়ে হতভাগা লোকটা উঠে গিয়ে নিয়ে এল, আর নবীজি (ﷺ) সিজদায় গেলে তাঁর দুই কাঁধের মাঝে পিঠে রেখে দিল। আমি তাকিয়ে দেখছিলাম, কিছুই করতে পারছিলাম না; হায়, যদি আমার (রক্ষা করার মতো) শক্তি থাকত! তারা হাসতে হাসতে একে অন্যের গায়ে ঢলে পড়ছিল। রাসূলুল্লাহ (ﷺ) সিজদায় পড়ে রইলেন, মাথা তুললেন না, যতক্ষণ না ফাতিমা এসে তা পিঠ থেকে ফেলে দিলেন। তারপর তিনি মাথা তুলে বললেন: হে আল্লাহ, কুরাইশকে তুমি পাকড়াও করো।
সূত্র ও মান
গ্রন্থ: সহিহ বুখারী · সংকলক: ইমাম বুখারী
| মুহাদ্দিস | মান |
|---|---|
| ইমাম বুখারী | সহিহ (সহিহ গ্রন্থে সংকলিত) |
এই হাদিস যেসব পাতায় এসেছে
আরবি পাঠ মূল গ্রন্থ থেকে হুবহু; বাংলা অনুবাদ Deenpedia-র নিজস্ব, সহজ ভাষায়।