হাদিস · সুনানে আবু দাউদ
শয়তানকে গালি নয়, বিসমিল্লাহ বলো
لاَ تَقُلْ تَعِسَ الشَّيْطَانُ فَإِنَّكَ إِذَا قُلْتَ ذَلِكَ تَعَاظَمَ حَتَّى يَكُونَ مِثْلَ الْبَيْتِ وَيَقُولَ بِقُوَّتِي وَلَكِنْ قُلْ بِسْمِ اللَّهِ فَإِنَّكَ إِذَا قُلْتَ ذَلِكَ تَصَاغَرَ حَتَّى يَكُونَ مِثْلَ الذُّبَابِ
(এক সাহাবি নবীজির পেছনে সওয়ারিতে বসা ছিলেন। সওয়ারি হোঁচট খেলে তিনি বললেন: শয়তান ধ্বংস হোক।) নবীজি বললেন: "শয়তান ধ্বংস হোক" বোলো না। এটা বললে সে ফুলে উঠে ঘরের মতো বড় হয়ে যায়, আর বলে: আমার শক্তিতেই (এটা হয়েছে)। বরং বলো "বিসমিল্লাহ"। এটা বললে সে ছোট হতে হতে মাছির মতো হয়ে যায়।
সূত্র ও মান
| মুহাদ্দিস | মান |
|---|---|
| নাসিরুদ্দীন আলবানী | সহিহ |
| মুহিউদ্দীন আব্দুল হামীদ | সহিহ |
| যুবাইর আলী যাঈ | সনদ সহিহ |
এই হাদিস যেসব পাতায় এসেছে
আরবি পাঠ মূল গ্রন্থ থেকে হুবহু; বাংলা অনুবাদ Deenpedia-র নিজস্ব, সহজ ভাষায়।
deenpedia.com · https://deenpedia.com/hadith/abudawud/4982/
deenpedia.com · কুরআন ও সুন্নাহর নির্ভরযোগ্য পাঠাগার