deenpediaকুরআন ও সুন্নাহর নির্ভরযোগ্য পাঠাগার
deenpediaকুরআন ও সুন্নাহর নির্ভরযোগ্য পাঠাগার

আল-কুরআন

সূরা আল-লাইল

الليل

সূরা নম্বর ৯২ · ২১টি আয়াত। আরবি মূল পাঠ ও সহজ বাংলা অর্থ।

بِسْمِ اللَّهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ

১

وَاللَّيْلِ إِذَا يَغْشَىٰ

শপথ রাতের, যখন সে আচ্ছন্ন করে,

২

وَالنَّهَارِ إِذَا تَجَلَّىٰ

শপথ দিনের, যখন তা উদ্ভাসিত হয়

৩

وَمَا خَلَقَ الذَّكَرَ وَالْأُنثَىٰ

শপথ তাঁর, যিনি নর ও নারী সৃষ্টি করেছেন-

৪

إِنَّ سَعْيَكُمْ لَشَتَّىٰ

নিশ্চয় তোমাদের কর্মপ্রচেষ্টা বিভিন্ন প্রকৃতির।

৫

فَأَمَّا مَنْ أَعْطَىٰ وَاتَّقَىٰ

কাজেই কেউ দান করলে, তাকওয়া অবলম্বন করলে

৬

وَصَدَّقَ بِالْحُسْنَىٰ

এবং যা উত্তম তা সত্য বলে গ্ৰহণ করলে,

৭

فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَىٰ

আমরা তার জন্য সুগম করে দেব সহজ পথ।

৮

وَأَمَّا مَن بَخِلَ وَاسْتَغْنَىٰ

আর কেউ কার্পণ্য করলে এবং নিজকে অমুখাপেক্ষী মনে করলে,

৯

وَكَذَّبَ بِالْحُسْنَىٰ

আর যা উত্তম তাতে মিথ্যারোপ করলে,

১০

فَسَنُيَسِّرُهُ لِلْعُسْرَىٰ

তার জন্য আমরা সুগম করে দেব কঠোর পথ।

১১

وَمَا يُغْنِي عَنْهُ مَالُهُ إِذَا تَرَدَّىٰ

আর তার সম্পদ তার কোনো কাজে আসবে না, যখন সে ধ্বংস হবে।

১২

إِنَّ عَلَيْنَا لَلْهُدَىٰ

নিশ্চয় আমাদের কাজ শুধু পথনির্দেশ করা,

১৩

وَإِنَّ لَنَا لَلْآخِرَةَ وَالْأُولَىٰ

আর আমরাই তো মালিক আখেরাতের ও প্রথমটির (দুনিয়ার)।

১৪

فَأَنذَرْتُكُمْ نَارًا تَلَظَّىٰ

অতঃপর আমি তোমাদেরকে লেলিহান আগুন সম্পর্কে সতর্ক করে দিয়েছি।

১৫

لَا يَصْلَاهَا إِلَّا الْأَشْقَى

তাতে প্ৰবেশ করবে সে-ই, যে নিতান্ত হতভাগ্য,

১৬

الَّذِي كَذَّبَ وَتَوَلَّىٰ

যে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়।

১৭

وَسَيُجَنَّبُهَا الْأَتْقَى

আর তা থেকে দূরে রাখা হবে পরম মুত্তাকীকে,

১৮

الَّذِي يُؤْتِي مَالَهُ يَتَزَكَّىٰ

যে স্বীয় সম্পদ দান করে আতশুদ্ধির জন্য

১৯

وَمَا لِأَحَدٍ عِندَهُ مِن نِّعْمَةٍ تُجْزَىٰ

এবং তার প্রতি কারও এমন কোনো অনুগ্রহ নেই যার প্রতিদান দিতে হবে,

২০

إِلَّا ابْتِغَاءَ وَجْهِ رَبِّهِ الْأَعْلَىٰ

শুধু তার মহান রবের সস্তুষ্টির প্ৰত্যাশায়;

২১

وَلَسَوْفَ يَرْضَىٰ

আর অচিরেই সে সস্তুষ্ট হবে।

আরবি পাঠ: Tanzil Quran Text (Simple), CC BY 3.0। বাংলা অর্থ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া, QuranEnc.com থেকে হুবহু; অনুবাদকের টীকা আয়াতের পাতায়। তিলাওয়াত শুনুন (quran.com)

deenpedia.com · https://deenpedia.com/quran/92/
deenpediaকুরআন ও সুন্নাহর নির্ভরযোগ্য পাঠাগার
deenpedia.com · কুরআন ও সুন্নাহর নির্ভরযোগ্য পাঠাগার