আল-কুরআন
সূরা আশ-শামস
الشمس
সূরা নম্বর ৯১ · ১৫টি আয়াত। আরবি মূল পাঠ ও সহজ বাংলা অর্থ।
بِسْمِ اللَّهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
وَالشَّمْسِ وَضُحَاهَا
শপথ সূর্যের এবং তার কিরণের,
وَالْقَمَرِ إِذَا تَلَاهَا
শপথ চাঁদের, যখন তা সূর্যের পর আবির্ভূত হয় ,
وَالنَّهَارِ إِذَا جَلَّاهَا
শপথ দিনের, যখন সে সূর্যকে প্রকাশ করে,
وَاللَّيْلِ إِذَا يَغْشَاهَا
শপথ রাতের, যখন সে সূর্যকে আচ্ছাদিত করে,
وَالسَّمَاءِ وَمَا بَنَاهَا
শপথ আসমানের এবং যিনি তা নির্মাণ করেছেন তাঁর,
وَالْأَرْضِ وَمَا طَحَاهَا
শপথ জমিনের এবং যিনি তা বিস্তৃত করেছেন তাঁর,
وَنَفْسٍ وَمَا سَوَّاهَا
শপথ নফ্সের এবং যিনি তা সুবিন্যস্ত করেছেন তাঁর ,
فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا
তারপর তাকে তার সৎকাজের এবং তার অসৎ-কাজের জ্ঞান দান করেছেন –
قَدْ أَفْلَحَ مَن زَكَّاهَا
সে-ই সফলকাম হয়েছে, যে নিজেকে পবিত্র করেছে।
وَقَدْ خَابَ مَن دَسَّاهَا
আর সে-ই ব্যর্থ হয়েছে, যে নিজেকে কলুষিত করেছে।
كَذَّبَتْ ثَمُودُ بِطَغْوَاهَا
সামূদ সম্প্রদায় অবাধ্যতাবশত মিথ্যারোপ করেছিল।
إِذِ انبَعَثَ أَشْقَاهَا
তাদের মধ্যে যে সর্বাধিক হতভাগ্য, সে যখন তৎপর হয়ে উঠল,
فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ نَاقَةَ اللَّهِ وَسُقْيَاهَا
তখন আল্লাহর রাসূল তাদেরকে বললেন, ‘আল্লাহর উষ্ট্রী ও তাকে পানি পান করানোর বিষয়ে সাবধান হও।’
فَكَذَّبُوهُ فَعَقَرُوهَا فَدَمْدَمَ عَلَيْهِمْ رَبُّهُم بِذَنبِهِمْ فَسَوَّاهَا
কিন্তু তারা তার প্রতি মিথ্যারোপ করল এবং উষ্ট্রীকে জবাই করল। ফলে তাদের পাপের জন্য তাদের রব তাদেরকে সমূলে ধ্বংস করে একাকার করে দিলেন।
وَلَا يَخَافُ عُقْبَاهَا
আর তিনি এর পরিণামকে ভয় করেন না।
আরবি পাঠ: Tanzil Quran Text (Simple), CC BY 3.0। বাংলা অর্থ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া, QuranEnc.com থেকে হুবহু; অনুবাদকের টীকা আয়াতের পাতায়। তিলাওয়াত শুনুন (quran.com)