আল-কুরআন
সূরা আল-মাউন ১০৭:৩
وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ الْمِسْكِينِ
আর সে উদ্ধুদ্ধ করে না [১] মিসকীনদের খাদ্য দানে।
অনুবাদকের টীকা
[১] لَا يَحُضُّ শব্দের মানে হচ্ছে, সে নিজেকে উদ্ধুদ্ধ করে না, নিজের পরিবারের লোকদেরকেও মিসকিনের খাবার দিতে উদ্ধুদ্ধ করে না এবং অন্যদেরকেও এ ব্যাপারে উৎসাহিত করে না যে, সমাজে যেসব গরীব ও অভাবী লোক অনাহারে মারা যাচ্ছে তাদের হক আদায় করো এবং তাদের ক্ষুধা নিবৃত্তির জন্য কিছু করো। কারণ, তারা কৃপণ এবং আখেরাতে অবিশ্বাসী। [ফাতহুল কাদীর]
আরবি পাঠ: Tanzil Quran Text (Simple), CC BY 3.0, tanzil.net। বাংলা অর্থ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া, QuranEnc.com থেকে হুবহু।
deenpedia.com · https://deenpedia.com/quran/107/3/
deenpedia.com · কুরআন ও সুন্নাহর নির্ভরযোগ্য পাঠাগার