deenpediaকুরআন ও সুন্নাহর নির্ভরযোগ্য পাঠাগার
deenpediaকুরআন ও সুন্নাহর নির্ভরযোগ্য পাঠাগার

আল-কুরআন · নামাজের সূরা

সূরা আল-মাউন

الماعون

সূরা নম্বর ১০৭ · ৭টি আয়াত। আরবি মূল পাঠ ও সহজ বাংলা অর্থ।

بِسْمِ اللَّهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ

১

أَرَأَيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِ

আপনি কি দেখেছেন তাকে, যে দীনকে অস্বীকার করে?

আয়াতের পাতা: শেয়ার ও PDF ›
২

فَذَٰلِكَ الَّذِي يَدُعُّ الْيَتِيمَ

সে তো সে-ই, যে ইয়াতীমকে রূঢ়ভাবে তাড়িয়ে দেয়

আয়াতের পাতা: শেয়ার ও PDF ›
৩

وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ الْمِسْكِينِ

আর সে উদ্ধুদ্ধ করে না মিসকীনদের খাদ্য দানে।

আয়াতের পাতা: শেয়ার ও PDF ›
৪

فَوَيْلٌ لِّلْمُصَلِّينَ

কাজেই দুর্ভোগ সে সালাত আদায়কারীদের,

আয়াতের পাতা: শেয়ার ও PDF ›
৫

الَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ

যারা তাদের সালাত সম্বন্ধে উদাসীন,

আয়াতের পাতা: শেয়ার ও PDF ›
৬

الَّذِينَ هُمْ يُرَاءُونَ

যারা লোক দেখানোর জন্য তা করে

আয়াতের পাতা: শেয়ার ও PDF ›
৭

وَيَمْنَعُونَ الْمَاعُونَ

এবং মা‘উন প্ৰদান করতে বিরত থাকে।

আয়াতের পাতা: শেয়ার ও PDF ›

আরবি পাঠ: Tanzil Quran Text (Simple), CC BY 3.0। বাংলা অর্থ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া, QuranEnc.com থেকে হুবহু; অনুবাদকের টীকা আয়াতের পাতায়। তিলাওয়াত শুনুন (quran.com)

deenpedia.com · https://deenpedia.com/quran/107/
deenpediaকুরআন ও সুন্নাহর নির্ভরযোগ্য পাঠাগার
deenpedia.com · কুরআন ও সুন্নাহর নির্ভরযোগ্য পাঠাগার