আল-কুরআন
সূরা আত-তাকাসুর
التكاثر
সূরা নম্বর ১০২ · ৮টি আয়াত। আরবি মূল পাঠ ও সহজ বাংলা অর্থ।
بِسْمِ اللَّهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
أَلْهَاكُمُ التَّكَاثُرُ
তোমাদেরকে মোহাচ্ছন্ন রাখে প্রাচুর্যের প্রতিযোগিতা
حَتَّىٰ زُرْتُمُ الْمَقَابِرَ
যতক্ষণ না তোমরা কবরে উপনীত হও।
كَلَّا سَوْفَ تَعْلَمُونَ
কখনো নয়, তোমরা শীঘ্রই জানতে পারবে;
ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ
তারপর, কখনো নয়, তোমরা শীঘ্রই জানতে পারবে:
كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ الْيَقِينِ
কখনো নয়! যদি তোমরা নিশ্চিত জ্ঞানে জ্ঞানী হতে---
لَتَرَوُنَّ الْجَحِيمَ
অবশ্যই তোমরা জাহান্নাম দেখবে;
ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ الْيَقِينِ
তারপর অবশ্যই তোমরা তা দেখবে চাক্ষুষ প্রত্যয়ে,
ثُمَّ لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ
তারপর অবশ্যই সেদিন তোমাদেরকে নেয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে।
আরবি পাঠ: Tanzil Quran Text (Simple), CC BY 3.0। বাংলা অর্থ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া, QuranEnc.com থেকে হুবহু; অনুবাদকের টীকা আয়াতের পাতায়। তিলাওয়াত শুনুন (quran.com)