আল-কুরআন
সূরা আল-কারিআ
القارعة
সূরা নম্বর ১০১ · ১১টি আয়াত। আরবি মূল পাঠ ও সহজ বাংলা অর্থ।
بِسْمِ اللَّهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
الْقَارِعَةُ
ভীতিপ্ৰদ মহা বিপদ
مَا الْقَارِعَةُ
ভীতিপ্ৰদ মহা বিপদ কী?
وَمَا أَدْرَاكَ مَا الْقَارِعَةُ
আর ভীতিপ্ৰদ মহা বিপদ সম্পর্কে আপনাকে কিসে জানাবে?
يَوْمَ يَكُونُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوثِ
সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মত
وَتَكُونُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنفُوشِ
আর পর্বতসমূহ হবে ধুনিত রঙ্গিন পশমের মত।
فَأَمَّا مَن ثَقُلَتْ مَوَازِينُهُ
অতঃপর যার পাল্লাসমূহ ভারী হবে,
فَهُوَ فِي عِيشَةٍ رَّاضِيَةٍ
সে তো থাকবে সন্তোষজনক জীবনে।
وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ
আর যার পাল্লাসমূহ হাল্কা হবে
فَأُمُّهُ هَاوِيَةٌ
তার স্থান হবে ‘হাওয়িয়াহ্’।
وَمَا أَدْرَاكَ مَا هِيَهْ
আর আপনাকে কিসে জানাবে সেটা কী?
نَارٌ حَامِيَةٌ
অত্যন্ত উত্তপ্ত আগুন।
আরবি পাঠ: Tanzil Quran Text (Simple), CC BY 3.0। বাংলা অর্থ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া, QuranEnc.com থেকে হুবহু; অনুবাদকের টীকা আয়াতের পাতায়। তিলাওয়াত শুনুন (quran.com)