deenpediaকুরআন ও সুন্নাহর নির্ভরযোগ্য পাঠাগার
deenpediaকুরআন ও সুন্নাহর নির্ভরযোগ্য পাঠাগার

হাদিস · সহিহ মুসলিম

হারাম খেলে দোয়া কবুল হয় না

أَيُّهَا النَّاسُ إِنَّ اللَّهَ طَيِّبٌ لاَ يَقْبَلُ إِلاَّ طَيِّبًا وَإِنَّ اللَّهَ أَمَرَ الْمُؤْمِنِينَ بِمَا أَمَرَ بِهِ الْمُرْسَلِينَ فَقَالَ ‏{‏ يَا أَيُّهَا الرُّسُلُ كُلُوا مِنَ الطَّيِّبَاتِ وَاعْمَلُوا صَالِحًا إِنِّي بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ‏}‏ وَقَالَ ‏{‏ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ‏}‏ ‏"‏ ‏.‏ ثُمَّ ذَكَرَ الرَّجُلَ يُطِيلُ السَّفَرَ أَشْعَثَ أَغْبَرَ يَمُدُّ يَدَيْهِ إِلَى السَّمَاءِ يَا رَبِّ يَا رَبِّ وَمَطْعَمُهُ حَرَامٌ وَمَشْرَبُهُ حَرَامٌ وَمَلْبَسُهُ حَرَامٌ وَغُذِيَ بِالْحَرَامِ فَأَنَّى يُسْتَجَابُ لِذَلِكَ

হে লোকসকল, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র জিনিস ছাড়া কিছু গ্রহণ করেন না। আল্লাহ মুমিনদের সেই আদেশই দিয়েছেন, যা রাসূলদের দিয়েছেন। তিনি বলেছেন: "হে রাসূলগণ, পবিত্র জিনিস খাও আর নেক আমল করো।" আরও বলেছেন: "হে মুমিনগণ, আমি তোমাদের যে পবিত্র রিযিক দিয়েছি, তা থেকে খাও।" তারপর তিনি এক ব্যক্তির কথা বললেন, যে দীর্ঘ সফর করে, চুল উসকোখুসকো, শরীর ধুলোমাখা; আকাশের দিকে দুই হাত তুলে বলে: হে রব, হে রব! অথচ তার খাবার হারাম, পানীয় হারাম, পোশাক হারাম, আর হারাম দিয়েই তার শরীর গড়ে উঠেছে। তাহলে তার দোয়া কীভাবে কবুল হবে?

সহিহ মুসলিম ১০১৫সহিহবর্ণনাকারী: আবু হুরায়রা (রা.)

সূত্র ও মান

মুহাদ্দিসমান
ইমাম মুসলিমসহিহ (সহিহ গ্রন্থে সংকলিত)

নম্বর: মুহাম্মাদ ফুআদ আব্দুল বাকীর প্রচলিত নম্বর অনুযায়ী।

এই হাদিস যেসব পাতায় এসেছে

আরবি পাঠ মূল গ্রন্থ থেকে হুবহু; বাংলা অনুবাদ Deenpedia-র নিজস্ব, সহজ ভাষায়।

deenpedia.com · https://deenpedia.com/hadith/muslim/1015/
deenpediaকুরআন ও সুন্নাহর নির্ভরযোগ্য পাঠাগার
deenpedia.com · কুরআন ও সুন্নাহর নির্ভরযোগ্য পাঠাগার