আল-কুরআন
সূরা আয-যিলযাল
الزلزلة
সূরা নম্বর ৯৯ · ৮টি আয়াত। আরবি মূল পাঠ ও সহজ বাংলা অর্থ।
بِسْمِ اللَّهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ زِلْزَالَهَا
যখন প্ৰবল কম্পনে যমীন প্ৰকম্পিত করা হবে,
وَأَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا
আর যমীন তার ভার বের করে দেবে,
وَقَالَ الْإِنسَانُ مَا لَهَا
আর মানুষ বলবে, ‘এর কী হল?’
يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا
সেদিন যমীন তার বৃত্তান্ত বৰ্ণনা করবে,
بِأَنَّ رَبَّكَ أَوْحَىٰ لَهَا
কারণ আপনার রব তাকে নির্দেশ দিয়েছেন,
يَوْمَئِذٍ يَصْدُرُ النَّاسُ أَشْتَاتًا لِّيُرَوْا أَعْمَالَهُمْ
সেদিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বের হবে, যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখান যায়,
فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ
কেউ অণু পরিমাণ সৎকাজ করলে সে তা দেখবে।
وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ
আর কেউ অণু পরিমাণ অসৎকাজ করলে সে তাও দেখবে।
আরবি পাঠ: Tanzil Quran Text (Simple), CC BY 3.0। বাংলা অর্থ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া, QuranEnc.com থেকে হুবহু; অনুবাদকের টীকা আয়াতের পাতায়। তিলাওয়াত শুনুন (quran.com)