আল-কুরআন
সূরা আল-কদর
القدر
সূরা নম্বর ৯৭ · ৫টি আয়াত। আরবি মূল পাঠ ও সহজ বাংলা অর্থ।
بِسْمِ اللَّهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ
নিশ্চয় আমরা কুরআন নাযিল করেছি ‘লাইলাতুল কদরে’;
وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ
আর আপনাকে কিসে জানাবে ‘লাইলাতুল-কদর’ কী ?
لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ
‘লাইলাতুল-কদর’ হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ।
تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِم مِّن كُلِّ أَمْرٍ
সে রাতে ফিরিশ্তাগণ ও রূহ্ নাযিল হয় তাদের রবের অনুমতিক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে।
سَلَامٌ هِيَ حَتَّىٰ مَطْلَعِ الْفَجْرِ
শান্তিময় সে রাত, ফজরের আবির্ভাব পর্যন্ত।
আরবি পাঠ: Tanzil Quran Text (Simple), CC BY 3.0। বাংলা অর্থ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া, QuranEnc.com থেকে হুবহু; অনুবাদকের টীকা আয়াতের পাতায়। তিলাওয়াত শুনুন (quran.com)