deenpediaকুরআন ও সুন্নাহর নির্ভরযোগ্য পাঠাগার
deenpediaকুরআন ও সুন্নাহর নির্ভরযোগ্য পাঠাগার

আল-কুরআন

সূরা আত-তীন

التين

সূরা নম্বর ৯৫ · ৮টি আয়াত। আরবি মূল পাঠ ও সহজ বাংলা অর্থ।

بِسْمِ اللَّهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ

১

وَالتِّينِ وَالزَّيْتُونِ

শপথ ‘তীন’ ও ‘যায়তুন” – এর,

২

وَطُورِ سِينِينَ

শপথ ‘তুরে সীনীন’-এর ,

৩

وَهَـٰذَا الْبَلَدِ الْأَمِينِ

শপথ এই নিরাপদ নগরীর-

৪

لَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ

অবশ্যই আমরা সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতম গঠনে,

৫

ثُمَّ رَدَدْنَاهُ أَسْفَلَ سَافِلِينَ

তারপর আমরা তাকে হীনতাগ্রস্তদের হীনতমে পরিণত করি –

৬

إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَلَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ

কিন্তু তাদেরকে নয় যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে; এদের জন্য তো আছে নিরবচ্ছিন্ন পুরস্কার।

৭

فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِالدِّينِ

কাজেই (হে মানুষ!) এরপর কিসে তোমাকে কৰ্মফল দিন সম্পর্কে অবিশ্বাসী করে?

৮

أَلَيْسَ اللَّهُ بِأَحْكَمِ الْحَاكِمِينَ

আল্লাহ্ কি বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক নন ?

আরবি পাঠ: Tanzil Quran Text (Simple), CC BY 3.0। বাংলা অর্থ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া, QuranEnc.com থেকে হুবহু; অনুবাদকের টীকা আয়াতের পাতায়। তিলাওয়াত শুনুন (quran.com)

deenpedia.com · https://deenpedia.com/quran/95/
deenpediaকুরআন ও সুন্নাহর নির্ভরযোগ্য পাঠাগার
deenpedia.com · কুরআন ও সুন্নাহর নির্ভরযোগ্য পাঠাগার