deenpediaকুরআন ও সুন্নাহর নির্ভরযোগ্য পাঠাগার
deenpediaকুরআন ও সুন্নাহর নির্ভরযোগ্য পাঠাগার

আল-কুরআন

সূরা আল-গাশিয়া

الغاشية

সূরা নম্বর ৮৮ · ২৬টি আয়াত। আরবি মূল পাঠ ও সহজ বাংলা অর্থ।

بِسْمِ اللَّهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ

১

هَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ

আপনার কাছে কি আচ্ছন্নকারীর (কিয়ামতের) সংবাদ এসেছে?

২

وُجُوهٌ يَوْمَئِذٍ خَاشِعَةٌ

সেদিন অনেক চেহারা হবে অবনত ,

৩

عَامِلَةٌ نَّاصِبَةٌ

ক্লিষ্ট, ক্লান্ত,

৪

تَصْلَىٰ نَارًا حَامِيَةً

তারা প্রবেশ করবে জ্বলন্ত আগুনে;

৫

تُسْقَىٰ مِنْ عَيْنٍ آنِيَةٍ

তাদেরকে অত্যন্ত উষ্ণ প্রস্রবণ থেকে পান করানো হবে;

৬

لَّيْسَ لَهُمْ طَعَامٌ إِلَّا مِن ضَرِيعٍ

তাদের জন্য খাদ্য থাকবে না কাঁটাযুক্ত গুল্ম ছাড়া ,

৭

لَّا يُسْمِنُ وَلَا يُغْنِي مِن جُوعٍ

যা তাদেরকে পুষ্ট করবে না এবং তাদের ক্ষুধা নিবৃত্ত করবে না।

৮

وُجُوهٌ يَوْمَئِذٍ نَّاعِمَةٌ

অনেক মুখমণ্ডল সেদিন হবে আনন্দোজ্জ্বল,

৯

لِّسَعْيِهَا رَاضِيَةٌ

নিজেদের কাজের সাফল্যে পরিতৃপ্ত,

১০

فِي جَنَّةٍ عَالِيَةٍ

সুউচ্চ জান্নাতে---

১১

لَّا تَسْمَعُ فِيهَا لَاغِيَةً

সেখানে তারা অসার বাক্য শুনবে না ,

১২

فِيهَا عَيْنٌ جَارِيَةٌ

সেখানে থাকবে বহমান প্রস্রবণ,

১৩

فِيهَا سُرُرٌ مَّرْفُوعَةٌ

সেখানে থাকবে উন্নত শয্যাসমূহ,

১৪

وَأَكْوَابٌ مَّوْضُوعَةٌ

আর প্রস্তুত থাকবে পানপাত্ৰ,

১৫

وَنَمَارِقُ مَصْفُوفَةٌ

সারি সারি উপাধান

১৬

وَزَرَابِيُّ مَبْثُوثَةٌ

এবং বিছানা গালিচা;

১৭

أَفَلَا يَنظُرُونَ إِلَى الْإِبِلِ كَيْفَ خُلِقَتْ

তবে কি তারা তাকিয়ে দেখে না উটের দিকে, কিভাবে তা সৃষ্টি করা হয়েছে?

১৮

وَإِلَى السَّمَاءِ كَيْفَ رُفِعَتْ

এবং আসমানের দিকে, কিভাবে তা উর্ধ্বে স্থাপন করা হয়েছে?

১৯

وَإِلَى الْجِبَالِ كَيْفَ نُصِبَتْ

এবং পর্বতমালার দিকে, কিভাবে তা প্রতিষ্ঠিত করা হয়েছে?

২০

وَإِلَى الْأَرْضِ كَيْفَ سُطِحَتْ

এবং ভূতলের দিকে, কিভাবে তা বিস্তৃত করা হয়েছে?

২১

فَذَكِّرْ إِنَّمَا أَنتَ مُذَكِّرٌ

অতএব আপনি উপদেশ দিন; আপনি তো কেবল একজন উপদেশ দাতা ,

২২

لَّسْتَ عَلَيْهِم بِمُصَيْطِرٍ

আপনি তাদের উপর শক্তি প্রয়োগকারী নন।

২৩

إِلَّا مَن تَوَلَّىٰ وَكَفَرَ

তবে কেউ মুখ ফিরিয়ে নিলে ও কুফরী করলে

২৪

فَيُعَذِّبُهُ اللَّهُ الْعَذَابَ الْأَكْبَرَ

আল্লাহ্ তাদেরকে দেবেন মহাশাস্তি।

২৫

إِنَّ إِلَيْنَا إِيَابَهُمْ

নিশ্চয় তাদের ফিরে আসা আমাদেরই কাছে;

২৬

ثُمَّ إِنَّ عَلَيْنَا حِسَابَهُم

তারপর তাদের হিসেব-নিকেশ আমাদেরই কাজ।

আরবি পাঠ: Tanzil Quran Text (Simple), CC BY 3.0। বাংলা অর্থ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া, QuranEnc.com থেকে হুবহু; অনুবাদকের টীকা আয়াতের পাতায়। তিলাওয়াত শুনুন (quran.com)

deenpedia.com · https://deenpedia.com/quran/88/
deenpediaকুরআন ও সুন্নাহর নির্ভরযোগ্য পাঠাগার
deenpedia.com · কুরআন ও সুন্নাহর নির্ভরযোগ্য পাঠাগার