আল-কুরআন
সূরা আল-বুরূজ
البروج
সূরা নম্বর ৮৫ · ২২টি আয়াত। আরবি মূল পাঠ ও সহজ বাংলা অর্থ।
بِسْمِ اللَّهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
وَالسَّمَاءِ ذَاتِ الْبُرُوجِ
শপথ বুরূজবিশিষ্ট আসমানের,
وَالْيَوْمِ الْمَوْعُودِ
আর প্রতিশ্রুত দিনের
وَشَاهِدٍ وَمَشْهُودٍ
এবং দ্রষ্টা ও দৃষ্টের---
قُتِلَ أَصْحَابُ الْأُخْدُودِ
অভিশপ্ত হয়েছিল কুণ্ডের অধিপতিরা---
النَّارِ ذَاتِ الْوَقُودِ
যে কুণ্ডে ছিল ইন্ধনপূর্ণ আগুন,
إِذْ هُمْ عَلَيْهَا قُعُودٌ
যখন তারা এর পাশে উপবিষ্ট ছিল
وَهُمْ عَلَىٰ مَا يَفْعَلُونَ بِالْمُؤْمِنِينَ شُهُودٌ
এবং তারা মুমিনদের সাথে যা করছিল তা প্রত্যক্ষ করছিল।
وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَن يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ
আর তারা তাদেরকে নির্যাতন করেছিল শুধু এ কারণে যে, তারা ঈমান এনেছিল পরাক্রমশালী ও প্রশংসার যোগ্য আল্লাহর উপর---
الَّذِي لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۚ وَاللَّهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ شَهِيدٌ
আসমানমূহ ও যমীনের সর্বময় কর্তৃত্ব যাঁর; আর আল্লাহ্ সবকিছুর প্রত্যক্ষদর্শী।
إِنَّ الَّذِينَ فَتَنُوا الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ ثُمَّ لَمْ يَتُوبُوا فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابُ الْحَرِيقِ
নিশ্চয় যারা মুমিন নর-নারীকে বিপদাপন্ন করেছে তারপর তাওবা করেনি তাদের জন্য আছে জাহান্নামের শাস্তি, আর তাদের জন্য আছে দহন যন্ত্রণা।
إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ جَنَّاتٌ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ ۚ ذَٰلِكَ الْفَوْزُ الْكَبِيرُ
নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে তাদের জন্য রয়েছে জান্নাত, যার পাদদেশে নদী প্রবাহিত; এটাই মহাসাফল্য।
إِنَّ بَطْشَ رَبِّكَ لَشَدِيدٌ
নিশ্চয় আপনার রবের পাকড়াও বড়ই কঠিন।
إِنَّهُ هُوَ يُبْدِئُ وَيُعِيدُ
তিনিই অস্তিত্ব দান করেন ও পুনরাবর্তন ঘটান
وَهُوَ الْغَفُورُ الْوَدُودُ
এবং তিনি ক্ষমাশীল, অতিস্নেহময়,
ذُو الْعَرْشِ الْمَجِيدُ
আরশের অধিকারী ও সম্মানিত।
فَعَّالٌ لِّمَا يُرِيدُ
তিনি যা ইচ্ছে তা-ই করেন।
هَلْ أَتَاكَ حَدِيثُ الْجُنُودِ
আপনার কাছে কি পৌঁছেছে সৈন্যবাহিনীর বৃত্তান্ত---
فِرْعَوْنَ وَثَمُودَ
ফির‘আউন ও সামূদের ?
بَلِ الَّذِينَ كَفَرُوا فِي تَكْذِيبٍ
তবু কাফিররা মিথ্যারোপ করায় রত;
وَاللَّهُ مِن وَرَائِهِم مُّحِيطٌ
আর আল্লাহ্ সবদিক থেকে তাদেরকে পরিবেষ্টন করে রয়েছেন।
بَلْ هُوَ قُرْآنٌ مَّجِيدٌ
বস্তুত এটা সম্মানিত কুরআন,
فِي لَوْحٍ مَّحْفُوظٍ
সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ।
আরবি পাঠ: Tanzil Quran Text (Simple), CC BY 3.0। বাংলা অর্থ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া, QuranEnc.com থেকে হুবহু; অনুবাদকের টীকা আয়াতের পাতায়। তিলাওয়াত শুনুন (quran.com)