আল-কুরআন
সূরা আল-ইনফিতার
الانفطار
সূরা নম্বর ৮২ · ১৯টি আয়াত। আরবি মূল পাঠ ও সহজ বাংলা অর্থ।
بِسْمِ اللَّهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
إِذَا السَّمَاءُ انفَطَرَتْ
যখন আসমান বিদীর্ণ হবে,
وَإِذَا الْكَوَاكِبُ انتَثَرَتْ
আর যখন নক্ষত্রমণ্ডলী বিক্ষিপ্তভাবে ঝরে পরবে,
وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ
আর যখন সাগরগুলো বিস্ফোরিত করা হবে,
وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ
আর যখন কবরসমূহ উন্মোচিত হবে,
عَلِمَتْ نَفْسٌ مَّا قَدَّمَتْ وَأَخَّرَتْ
তখন প্রত্যেকে জানবে, সে কী আগে পাঠিয়েছে ও কী পিছনে রেখে গিয়েছে।
يَا أَيُّهَا الْإِنسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيمِ
হে মানুষ! কিসে তোমাকে তোমার মহান রব সম্পর্কে বিভ্ৰান্ত করল?
الَّذِي خَلَقَكَ فَسَوَّاكَ فَعَدَلَكَ
যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুঠাম করেছেন এবং সুসামঞ্জস্য করেছেন,
فِي أَيِّ صُورَةٍ مَّا شَاءَ رَكَّبَكَ
যে আকৃতিতে চেয়েছেন, তিনি তোমাকে গঠন করেছেন।
كَلَّا بَلْ تُكَذِّبُونَ بِالدِّينِ
কখনো নয়, তোমরা তো প্রতিদান দিবসে মিথ্যারোপ করে থাক;
وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ
আর নিশ্চয় নিয়োজিত আছেন তোমাদের উপর সংরক্ষকদল;
كِرَامًا كَاتِبِينَ
সম্মানিত লেখকবৃন্দ;
يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ
তারা জানে তোমরা যা কর।
إِنَّ الْأَبْرَارَ لَفِي نَعِيمٍ
পুণ্যবানেরা তো থাকবে পরম স্বাচ্ছন্দ্যো;
وَإِنَّ الْفُجَّارَ لَفِي جَحِيمٍ
আর পাপাচারীরা তো থাকবে জাহান্নামে;
يَصْلَوْنَهَا يَوْمَ الدِّينِ
তারা প্ৰতিদান দিবসে তাতে দগ্ধ হবে;
وَمَا هُمْ عَنْهَا بِغَائِبِينَ
আর তারা সেখান থেকে অন্তৰ্হিত হতে পারবে না।
وَمَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ
আর কিসে আপনাকে জানাবে : প্রতিদান দিবস কী?
ثُمَّ مَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ
তারপর বলি, কিসে আপনাকে জানাবে: প্রতিদান দিবস কী?
يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِّنَفْسٍ شَيْئًا ۖ وَالْأَمْرُ يَوْمَئِذٍ لِّلَّهِ
সেদিন কেউ কারও জন্য কিছু করার মালিক হবে না; আর সেদিন সব বিষয়ের কর্তৃত্ব হবে আল্লাহর।
আরবি পাঠ: Tanzil Quran Text (Simple), CC BY 3.0। বাংলা অর্থ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া, QuranEnc.com থেকে হুবহু; অনুবাদকের টীকা আয়াতের পাতায়। তিলাওয়াত শুনুন (quran.com)