হাদিস · সহিহ বুখারী
প্রথম ওহি: "পড়ো, তোমার রবের নামে"
فَجَاءَهُ الْمَلَكُ فَقَالَ اقْرَأْ. قَالَ " مَا أَنَا بِقَارِئٍ ". قَالَ " فَأَخَذَنِي فَغَطَّنِي حَتَّى بَلَغَ مِنِّي الْجَهْدَ، ثُمَّ أَرْسَلَنِي فَقَالَ اقْرَأْ. قُلْتُ مَا أَنَا بِقَارِئٍ. فَأَخَذَنِي فَغَطَّنِي الثَّانِيَةَ حَتَّى بَلَغَ مِنِّي الْجَهْدَ، ثُمَّ أَرْسَلَنِي فَقَالَ اقْرَأْ. فَقُلْتُ مَا أَنَا بِقَارِئٍ. فَأَخَذَنِي فَغَطَّنِي الثَّالِثَةَ، ثُمَّ أَرْسَلَنِي فَقَالَ {اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ * خَلَقَ الإِنْسَانَ مِنْ عَلَقٍ * اقْرَأْ وَرَبُّكَ الأَكْرَمُ} ". فَرَجَعَ بِهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَرْجُفُ فُؤَادُهُ، فَدَخَلَ عَلَى خَدِيجَةَ بِنْتِ خُوَيْلِدٍ رضى الله عنها فَقَالَ " زَمِّلُونِي زَمِّلُونِي ". فَزَمَّلُوهُ حَتَّى ذَهَبَ عَنْهُ الرَّوْعُ، فَقَالَ لِخَدِيجَةَ وَأَخْبَرَهَا الْخَبَرَ " لَقَدْ خَشِيتُ عَلَى نَفْسِي ". فَقَالَتْ خَدِيجَةُ كَلاَّ وَاللَّهِ مَا يُخْزِيكَ اللَّهُ أَبَدًا، إِنَّكَ لَتَصِلُ الرَّحِمَ، وَتَحْمِلُ الْكَلَّ، وَتَكْسِبُ الْمَعْدُومَ، وَتَقْرِي الضَّيْفَ، وَتُعِينُ عَلَى نَوَائِبِ الْحَقِّ
(মূল হাদিসের প্রাসঙ্গিক অংশ)
(হেরা গুহায়) ফেরেশতা এসে বললেন: পড়ো। তিনি বললেন: আমি পড়তে জানি না। (নবীজি বলেন) তখন তিনি আমাকে ধরে এমন জোরে চাপ দিলেন যে আমার খুব কষ্ট হলো, তারপর ছেড়ে দিয়ে বললেন: পড়ো। আমি বললাম: আমি পড়তে জানি না। এভাবে তিনবার হলো। তারপর তিনি বললেন: "পড়ো তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন। সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। পড়ো, আর তোমার রব মহা দয়ালু।" রাসূলুল্লাহ (ﷺ) কাঁপা হৃদয়ে এই আয়াতগুলো নিয়ে খাদিজা বিনতু খুওয়াইলিদ (রা.)-এর কাছে ফিরে এসে বললেন: আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। তাঁরা ঢেকে দিলেন, শেষে তাঁর ভয় কেটে গেল। তিনি খাদিজাকে ঘটনাটি জানিয়ে বললেন: আমি নিজের ব্যাপারে ভয় পাচ্ছি। খাদিজা (রা.) বললেন: কখনো না! আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না। আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, অসহায়ের বোঝা বহন করেন, নিঃস্বকে উপার্জন করে দেন, অতিথির আপ্যায়ন করেন, আর সত্যের পথে আসা বিপদে মানুষকে সাহায্য করেন।
সূত্র ও মান
| মুহাদ্দিস | মান |
|---|---|
| ইমাম বুখারী | সহিহ (সহিহ গ্রন্থে সংকলিত) |
এই হাদিস যেসব পাতায় এসেছে
আরবি পাঠ মূল গ্রন্থ থেকে হুবহু; বাংলা অনুবাদ Deenpedia-র নিজস্ব, সহজ ভাষায়।