হাদিস · সহিহ বুখারী
নবীজির (ﷺ) ফরজ গোসলের পদ্ধতি
أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا اغْتَسَلَ مِنَ الْجَنَابَةِ بَدَأَ فَغَسَلَ يَدَيْهِ، ثُمَّ يَتَوَضَّأُ كَمَا يَتَوَضَّأُ لِلصَّلاَةِ، ثُمَّ يُدْخِلُ أَصَابِعَهُ فِي الْمَاءِ، فَيُخَلِّلُ بِهَا أُصُولَ شَعَرِهِ ثُمَّ يَصُبُّ عَلَى رَأْسِهِ ثَلاَثَ غُرَفٍ بِيَدَيْهِ، ثُمَّ يُفِيضُ الْمَاءَ عَلَى جِلْدِهِ كُلِّهِ
নবী (ﷺ) যখন জানাবাতের (বড় নাপাকির) গোসল করতেন, প্রথমে দুই হাত ধুতেন। তারপর নামাজের অজুর মতো অজু করতেন। তারপর আঙুল পানিতে ভিজিয়ে চুলের গোড়ায় খিলাল করতেন। তারপর দুই হাতে তিন আঁজলা পানি মাথায় ঢালতেন। তারপর সারা শরীরে পানি ঢেলে দিতেন।
সূত্র ও মান
| মুহাদ্দিস | মান |
|---|---|
| ইমাম বুখারী | সহিহ (সহিহ গ্রন্থে সংকলিত) |
এই হাদিস যেসব পাতায় এসেছে
আরবি পাঠ মূল গ্রন্থ থেকে হুবহু; বাংলা অনুবাদ Deenpedia-র নিজস্ব, সহজ ভাষায়।
deenpedia.com · https://deenpedia.com/hadith/bukhari/248/